spot_img

চীন থেকে দেশে এসেছে আরও ৫৫ লাখ ডোজ টিকা

চীন থেকে সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে এসেছে।

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে টিকাগুলো রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবশেষ ১৩ আগস্ট সিনোফার্ম থেকে ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। এ পর্যন্ত উপহার হিসেবে ২১ লাখ ডোজ সিনোফার্মের টিকা দিয়েছে চীন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ