স্কুলে যাওয়ার পথে ফিলিস্তিনের এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
সোমবার (২১ নভেম্বর) পশ্চিম তীরের জেনিনে এই ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র মাহমোদ আল সাদি।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ বছর বয়সী সাদিকে পাকস্থলিতে গুলি করা হয়। সাদি নিহত হওয়া ছাড়াও ইসরাইলী বাহিনীর অভিযানে আরও পাঁচজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় এক শোক বিবৃতিতে বলেছে, সাদি ফারহাত হাসাদ বয়েজ সেকেন্ডারি স্কুলের ছাত্র ছিল। স্কুলে যাওয়ার পথে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।











