spot_img
spot_img

লক্ষ্মীপুরে মুরাদ-নাহিদের বিরুদ্ধে মামলা

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মাদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে মামলা করেছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে তিনি এ মামলাটি করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন শুনানি শেষে মামলাটি আমলে নিয়েছেন। তবে কোনো আদেশ দেননি।

মামলার বাদী অ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক বলেন, ডা. মুরাদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আমরা মনে করি এটি শুধুমাত্র জাইমা রহমানের জন্য সম্মানহানিকর নয়, এটা পুরো নারী সমাজের জন্য অপমানজনক। তাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমি মামলা করেছি। আদালত মামলাটি আমলে নিয়েছেন। তবে কোনো আদেশ দেননি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ