spot_img
spot_img

আফগান মন্ত্রীর প্রশ্ন; বিদেশী হামলার সময় মানবাধিকার কোথায় ছিল?

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের দাওয়াত-ওয়াল-ইরশাদ (পুণ্যের প্রচার এবং অপপ্রচার প্রতিরোধ সম্পর্কিত মন্ত্রনালয়) মন্ত্রী মাওলানা শেখ মুহাম্মাদ খালেদ হানাফী বলেছেন, আফগানিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যুক্ত হতে প্রস্তুত তবে ইসলামের বিরুদ্ধে কোনো চুক্তি মেনে নেওয়া হবে না।

গত রবিবার (১৮ ই ডিসেম্বর) দেশটির পারওয়ান প্রদেশে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে তিনি গত দুই দশক ধরে আফগানিস্তানের মাটিতে চলমান মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করেন।

তিনি বলেন “তখন মানবাধিকার কোথায় ছিল? যখন আফগানিস্তানের মানুষকে বিদেশি সৈন্যরা এতিম ও পঙ্গু করেছে। কোথায় ছিল তখন বিদেশীরা ?”

একই অনুষ্ঠানে পারওয়ানের গভর্নর ওবায়দুল্লাহ আমিনজাদা বলেন, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ মন্ত্রণালয় না থাকলে কোন দেশ নিজেদের ইসলামি বলে দাবি করতে পারে না। সেটা যদি মুসলিম কর্তৃক প্রতিষ্ঠিত সরকারও হয় তাহলেও এটাকে ইসলামী সরকার বলা যায় না।

এই অনুষ্ঠানে পারওয়ানের সহকারি গভর্নর মোহাম্মদ এরিস আনোয়ারি বলেন, “আমরা যদি ফেরাউনের মতো শত্রুর মুখোমুখিও হই, তখনো আমাদের তাদের প্রতি নমনীয় ও উত্তম আচরণ করা উচিত।”

সূত্র: টোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ