spot_img
spot_img

ইসরাইলি কারাগারে চিকিৎসা অবহেলায় মারা গেলেন ফিলিস্তিনি বন্দি

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কারাগারে নাসের আবু হামিদ নামে একজন ফিলিস্তিনি বন্দী চিকিৎসা অবহেলার ফলে মারা গেছেন।

মঙ্গলবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মিডল ইস্ট মনিটর।

ফিলিস্তিনের বন্দী ও প্রাক্তন বন্দী বিষয়ক কমিশন জানায়, গতকাল ইসরাইলের রামলে কারাগারে বন্দী থাকা অবস্থায় মারা যান ৫০ বছর বয়সী নাসের।

জানা যায়, ২০২১ সালের আগস্টে নাসেরের পায়ে একটি টিউমার ধরা পড়েছিল যা অপসারণের পর ডাক্তাররা বলেছিল তার কেমোথেরাপি চিকিৎসা দরকার। তবে ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ তার শরীরে ক্যান্সার পুরোপুরি ছড়িয়ে না পড়া পর্যন্ত চিকিৎসার সুযোগ দেয়নি।

২০০২ সালে আল-আকসা শহীদ ব্রিগেড প্রতিষ্ঠায় অংশ নেওয়ায় নাসেরকে রামাল্লার নিকটবর্তী আল-আমারি ক্যাম্প থেকে গ্রেফতার করেছিল ইসরাইলি বাহিনী। পরে তাকে ৫০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ইসরাইলি প্রশাসনের নৃশংসতা এখানেই থেমে থাকেনি। নাসেরের পাঁচ ভাই-বোনকেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। যার মধ্যে একজনকে ১৯৯৪ সালে হত্যা করেছিল দখলদার বাহিনী। এছাড়া তাদের বাড়ি ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ