অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় চলমান ইসরাইলি ‘গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ’ বন্ধ করতে ইসলামী দেশগুলোর সমন্বিত চেষ্টার প্রয়োজন বলে ঐক্যমত পোষণ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আলভি আরাফ ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
বুধবার (২০ ডিসেম্বর) এক ফোনালাপে এ বিষয়ে সহমত পোষণ করেন এ দুই নেতা।
ফোনালাপে, রাইসির সঙ্গে গাজ্জা উপত্যকার বিষয়ে আলোচনার সময় দুঃখ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। এছাড়াও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক যুদ্ধ বন্ধ করা অথবা যুদ্ধবিরতি কার্যকর করতে ব্যর্থ হওয়ায় তার নিন্দা জানিয়েছেন আলভি।
ফিলিস্তিনি সংকট নিরসনে পূর্ব জেলসালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবি জানিয়েছেন আলভি।
ফোনালাপে, ফিলিস্তিনিদের সমর্থন এবং জম্মু ও কাশ্মীর নিয়ে ইরানের নীতিগত অবস্থানের জন্য রাইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাক প্রেসিডেন্ট।
সূত্র: মিডল ইস্ট মনিটর










