গত দুই মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী। আর এই পুরোটা সময় ধরে নিরীহ ফিলিস্তিনি জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য দেশটির প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।
বুধবার (২০ ডিসেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে এ সমর্থনের বিষয়ে পুনর্ব্যক্ত করেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী গ্রেস নালেদি মান্দিসা পান্ডোর।
ফোনালাপে পান্ডোর বলেন, ফিলিস্তিনিদের সমর্থন ও গাজ্জায় তেল আবিবের নৃশংসতা বন্ধ করার জন্য একটি ‘পরিষ্কার’ ও ‘স্বচ্ছ’ নীতি অনুসরণ করে প্রিটোরিয়া।
তিনি আরো বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধ তদন্তের জন্য আন্তর্জাতিক আদালতে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে দক্ষিণ আফ্রিকার সরকার।
সূত্র: প্রেস টিভি











