spot_img
spot_img

পশ্চিমতীরে আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল

পশ্চিমতীরের রামাল্লার উত্তর-পশ্চিমে আরও এক ফিলিস্তিনিকে নির্মমভাবে গুলি করে শহীদ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

শনিবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ৪১ বছর বয়সী তারিক ওদেহ মালি-কে রামাল্লার উত্তর-পশ্চিমে কুফর নিমেহ শহরের কাছে ইসরাইলী বাহিনী গুলি করে হত্যা করেছে।

দখলদার ইসরায়েলী বাহিনী জানিয়েছে, পশ্চিমতীরের ইসরাইলী বসতি স্থাপনকারীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছিল একজন ফিলিস্তিনি।

তবে বাহিনীর কোনো সদস্য আহত কিংবা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

সূত্র : মিডলইস্ট মনিটর
spot_img
spot_img
spot_img

সর্বশেষ