শুক্রবার | ১২ ডিসেম্বর | ২০২৫

আফগানিস্তানে তিনটি শহরে বোমা হামলায় ১৬ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুল, মাজার-ই-শরিফ এবং কুন্দুজে পৃথক তিনটি বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।

মাজার-ই-শরীফের একটি মসজিদে বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৫৮ জন আহত হয়। কুন্দুজে বিস্ফোরণে চারজন নিহত এবং ১৮ জন আহত হয়।

এদিকে রাজধানী কাবুলে বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।

মাজার-ই-শরিফ বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএসআইএল।

আফগান স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, আহতদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

সূত্র : জিয়ো নিউজ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img