জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ১০ বছর দণ্ডিত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম আজ আদালতে আত্মর্পণ করবেন।
পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করবেন তার আইনজীবীরা।
আইনে বিকল্প পথ না থাকায় কারাগারে যেতেই হচ্ছে হাজি সেলিমকে।
জানা গেছে রোববার দুপুর ২টা থেকে বেলা ৩টার মধ্যে স্পেশাল ট্রাইব্যুনালের ৭নং কোর্টে আত্মসমর্পণ করতে পারেন হাজি সেলিম।











