সিজনাল জ্বরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে জ্বরের মাত্রা খুব বেশি না।
খালেদা জিয়া ব্যক্তিগত কর্মকর্তারা জানিয়েছেন তিনি রাজি হলে আগামী কয়েকদিনের মধ্যে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হতে পারে।
রোববার (২২ মে) খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তার ব্যক্তিগত সচিব এবি এম আব্দুস সাত্তার ঢাকা গণমাধ্যমকে জানান, আমিও শুনেছি ম্যাডামের জ্বরের বিষয়টি। তবে চিকিৎসকরা এখন পর্যন্ত এ বিষয়ে আমাকে কিছু জানায়নি।











