spot_img
spot_img

রাজধানী ঢাকায় ৬০ ভাগ পুরুষ নারীর হাতে নির্যাতনের শিকার

রাজধানী ঢাকায় ৬০ ভাগ পুরুষ নারীর হাতে নির্যাতনের শিকার হন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক তাহমিনা আখতার।

তিনি বলেন, বর্তমানে পুরুষেরাও নারীর হাতে নিগৃহীত হচ্ছেন। রাজধানী ঢাকাতে ৬০ ভাগ পুরুষ নারীর হাতে নির্যাতনের শিকার।

অধ্যাপক তাহমিনা আখতার বলেন, আমাদের বাবা, ভাই, স্বামী সকলেই পুরুষ। তাদেরও দরকার রয়েছে। বরং নারী শিক্ষার প্রসার দরকার এই নিগ্রহ ও নির্যাতনের প্রতিকারের স্বার্থে।

ফরিদপুরে ‘করোনা পরবর্তী বাংলাদেশের উচ্চ শিক্ষা ক্ষেত্রে সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলায় গৃহিত পদক্ষেপ’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। রোববার(২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ সেমিনারের আয়োজন করা হয় বিভাগের মিলনায়তনে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা। প্রধান আলোচকের বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক তাহমিনা আখতার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুর রহমান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ