spot_img
spot_img

ফিলিস্তিনি যুবককে ছুরিকাঘাতে হত্যা করল ইসরাইলী বসতি স্থাপনকারী

অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নাগরিককে ছুরিকাঘাতে শহীদ করল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলী বসতি স্থাপনকারী।

মঙ্গলবার (২১ জুন) এ ঘটনা ঘটে। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, এক বসতি স্থাপনকারী ওই ব্যক্তির সরাসরি বুকে ছুরিকাঘাত করে। তার নাম আলী হার্ব। তিনি ইজকাকা গ্রামের বাসিন্দা ছিলেন।

হার্বের চাচাতো ভাই ফিরাস নইম বলেন, হার্ব যখন নিহত হন, তখন সেখানে ইসরাইলী নিরাপত্তা বাহিনী উপস্থিত ছিল।

নইম বলেন, বসতি স্থাপনকারীরা গ্রামে তাঁবু স্থাপন করেছে এমন খবর শুনে তিনি ও তার পরিবারের সদস্যরা তাদের গ্রামের জমি দেখতে যান। তাদের সাথে হার্বও ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ