spot_img

দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় পদোন্নতি পেলেন মাসুদ

দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক মাসুদুর রহমানকে পরিচালক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (২২ জুন) তিনি বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক হিসেবে খুলনা অফিসে যোগদান করেছেন। বিআরটিএ সূত্র এ তথ্য জানিয়েছে।

এক প্রশ্নের জবাবে বিআরটিএ’র সচিব বলেন, মাসুদুর রহমান তার দায়িত্বের ব্যাপারে বেশ যত্নবান ছিলেন। দক্ষতার সঙ্গেই তিনি তাঁর দায়িত্ব পালন করে আসছেন। সরকার সন্তুষ্ট হয়েই তাঁকে পদোন্নতি দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল নাম ‘মাসুদ’। ২০১৭ সালে রাজধানীর মিরপুরের বিআরটিএ কার্যালয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেখানকার মাসুদুর রহমান নামের এক কর্মকর্তাকে বলেছিলেন, ‘মাসুদ ভালো হয়ে যাও।’ এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় সেটি।

সাড়ে পাঁচ বছর আগে মাসুদ ছিলেন বিআরটিএ মিরপুর অফিসের উপ-পরিচালক। সম্প্রতি তিনি বিআরটিএ’র খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ার)-এর দায়িত্ব গ্রহণ করেছেন। বিআরটিএ যশোর সার্কেল নামের একটি ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানা গেছে। তবে, এর আগে তিনি কোথায় কর্মরত ছিলেন, তা জানা যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ