spot_img
spot_img

নুর মোসাদের সঙ্গে ৩ দেশে বৈঠক করেছেন : দাবি ফিলিস্তিনি রাষ্ট্রদূতের

গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের সঙ্গে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের তিন দফা বৈঠক হয়েছে বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

বৃহস্পতিবার (২২ জুন) ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ‘নুরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক হয়েছে মোসাদের, আমাদের গোয়েন্দা সংস্থার ছবি পেয়েছি। যদি তিনি (নুর) অস্বীকার করে থাকেন, সেটা ফিলিস্তিনের জন্য ভালো। তবে যদি সত্য হয়ে থাকে, তবে বাংলাদেশের নিরাপত্তার জন্যও হুমকি।’

তিনি বলেন, ইসরাইল থেকে টাকা নেয়া মানুষ কখনও নেতা হতে পারে না। মোসাদ থেকে টাকা নেয়া কখনও বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর নয়।

এদিকে সম্প্রতি সময় সংবাদের সঙ্গে একান্ত সাক্ষাতে মোসাদের সঙ্গে বৈঠকের বিষয়টি নাকচ করে নুরুল হক নুর বলেন, ‘সংবাদ সম্মেলন করে মিডিয়ায় একাধিকবার পরিষ্কার করেছি যে, এ রকম কোনো বৈঠক হয়নি।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ