spot_img
spot_img

সংবিধানের বাইরে কোন দাবি মানা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান মেনেই হবে, এর কোন ব্যত্যয় ঘটবে না। সংবিধানের বাইরে কোন দাবি মানা হবে না। বিএনপি এবং জামায়াত ইসলামী বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে কারণ তারা জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত জেনে তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই অপচেষ্টা চালাচ্ছে।

শুক্রবার (২১ জুলাই) রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলাগাও এলাকায় এক ধর্মীয় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী পরে মুহাম্মাদ সাইদুর রহমান চিশতী সায়েদাবাদীর মায়ের মাজার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ