বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় মসজিদসহ সারাদেশে বিশেষ দোয়া

বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ বহু হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) বাদ যোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদসহ দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

বায়তুল মুকাররমে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মুহিউদ্দীন কাসেম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ এবং ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

দোয়ায় নিহতদের রূহের মাগফিরাত এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

দেশের সকল মসজিদেও একইভাবে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ কর্মসূচি যথাযথভাবে পালন করতে গতকাল দেশের সকল মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের প্রতি বিশেষ আহ্বান জানায় ইসলামিক ফাউন্ডেশন।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ