বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

উত্তরায় বিমান বিধ্বস্তের সমবেদনা জানিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী চিঠি দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টাকে

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

ওয়াং ই চিঠিতে বলেন, ঢাকায় বাংলাদেশের একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে আমি মর্মাহত। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। আমি নিহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, শোকসন্তপ্ত পরিবার, আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ