যশোরে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ আগস্ট) বিকালে শহরের মোমিননগর সমবায় সমিতি ভবনের যশোর আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটক আজম মোল্লা যশোর চাঁচাড়া ফাঁড়িতে কর্মরত (কং ১৭৩৪)। তিনি বাগেরহাট সদর উপজেলার জয়গাছী গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্লার ছেলে, মুহাম্মাদ মুজাহিদ ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার কচুয়া পোতা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে সাময়িক বরখাস্ত হয়েছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মুহাম্মাদ তাজুল ইসলাম বলেন, পুলিশ কনস্টেবল মুজাহিদ (কং- ১৭৩৪) ও আজম মোল্লা (কং-১৩১১৬, বরখাস্ত ) যশোর আবাসিক হোটেলের ৪১০ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কসবা পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল আলম সেখানে অভিযান চালান।












