spot_img
spot_img

হেফাজত ইসলাম সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যোগে শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত

হেফাজত ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে “শানে রিসালাত সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল আওয়াল, প্রধান আলোচক ছিলেন, হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।

প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, বিশ্ব বাস্তবতায় জাতিসংঘ একটি ব্যর্থ সংস্থায় পরিণত হয়েছে। ফিলিস্তিন, ইয়েমেন, আরাকান ও আফ্রিকায় মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে জাতিসংঘের ব্যর্থতা এটিকে অপ্রাসঙ্গিক করে তুলেছে। বাংলাদেশের মতো শান্তিপূর্ণ দেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় খোলার কোনো যৌক্তিকতা নেই, বরং এতে জাতীয় স্বার্থের ক্ষতি হতে পারে।

মুফতী কাসেম আল হোসাইনীর সভাপতিত্বে এবং মাওলানা নূর হোসেন নূরানীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাদের, মাওলানা আব্দুল কাইউম সুবহানী, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা ফজলুল করিম কাসেমী, সহকারী মহাসচিব মুফতী আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, সহকারী প্রচার সম্পাদক মুফতী শরিফুল্লাহ, সহকারী সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর এবং এ বি এম সিরাজুল মামুন প্রমুখ।

সম্মেলনে বিশেষভাবে উপস্থিত ছিলেন ২০১৩ সালের শহীদ পরিবারের সদস্যরা। তাঁদের স্মরণে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

সম্মেলনের মাধ্যমে সর্বস্তরের আলেম-ওলামা, রাজনীতিবিদ ও সাধারণ মানুষ নবীজি (সা.)-এর শানে সম্মান, ইসলামী ঐক্য ও সামাজিক উন্নয়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ