spot_img
spot_img

দেশের মানুষ ভালো নেই; দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা: জি এম কাদের

দেশের মানুষ ভালো নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেন, দেশের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। যেভাবে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে তাতে সাধারণ মানুষ দিন চালাতে হিমশিম খাচ্ছে।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে সরকারি কলেজ ও মাদরাসায় কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়ন-এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকার অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়ে দেয়ায় প্রতিটি সেক্টরে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার কারণে পরিবহন ব্যয় বেড়ে গেছে। এর বিরুপ প্রভাব পড়ছে প্রতিটি সেক্টরে।

তিনি বলেন, কাঁচামালসহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কষ্ট দেখার যেনো কেউ নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ