শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

৩০ বছরের উর্ধ্বে সকলকে বুস্টার ডোজ দেবে পাকিস্তান

করোনা মহামারি মোকাবিলায় ৩০ বছর ও এর বেশি বয়সী সবাইকেই কোভিড-১৯ টিকার বুস্টার ডোজের আওতায় আনার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দেশটির কোভিড রেসপন্স কমিটি এই অনুমোদন দেয়। বিশ্বব্যাপী করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার মধ্যেই এই সিদ্ধান্ত নিলো দেশটি।

বুধবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

এদিকে পাকিস্তানের জাতীয় স্বাস্থ্যসেবা মন্ত্রণালয়ের পরিচালক ড. রানা সাফদারের উদ্ধৃতি দিয়ে দেশটির প্রধান সারির গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, নতুন বছরের শুরুতেই অর্থাৎ আগামী ১ জানুয়ারি থেকে বিনামূল্যে ৩০ বছর ও এর বেশি বয়সীদের শরীরে করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ শুরু হবে।

রানা সাফদার জানিয়েছেন, নিজেদের পছন্দ অনুযায়ী টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ বেছে নিতে পারবেন গ্রহীতারা। তিনি জোর দিয়ে বলেন, গ্রহীতারা চাইলে প্রথম দুই ডোজ থেকে আলাদা কোনো কেম্পানির টিকা বা প্রথম দুই ডোজের মতো একই কোম্পানির টিকা বুস্টার ডোজ হিসেবে বেছে নিতে পারবেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ