spot_img

‘ইসরাইলের সঙ্গে মাতৃভূমি ভাগাভাগি করবে না ফিলিস্তিনিরা’

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে মাতৃভূমি ফিলিস্তিনিরা ভাগাভাগি করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির ইসলামি জিহাদ আন্দোলনের রাজনৈতিক দপ্তরের সদস্য খালিদ আল-বাতাশ।

বুধবার (২১ ডিসেম্বর) রাতে খালিদ আল-বাতাশ বলেন, ইহুদি উপশহর বিস্তারের লক্ষ্যে পশ্চিমতীরে দখলদারদের হামলা বৃদ্ধি, বায়তুল মুকাদ্দাসে হামলা চালিয়ে সেখানকার অধিবাসীদের বিতাড়ন এবং লেবানন ও গাজার বিরুদ্ধে নানা তৎপরতা থেকে এটা স্পষ্ট প্রতিরোধ সংগ্রামের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। এ অবস্থায় প্রতিরোধ সংগ্রাম পুরোদমে অব্যাহত থাকবে।

খালিদ আল-বাতাশ আরও বলেন, ফিলিস্তিনিরা যাতে তাদের মাতৃভূমিতে ফিরতে পারে সে লক্ষ্যে সংগ্রাম চলবে। মাতৃভূমি কারও সঙ্গে ভাগাভাগি হবে না।

তিনি বলেন, সব দেশের উচিত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া বন্ধ করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখা। তিনি সব ফিলিস্তিনিকেও মুক্তি আন্দোলন ও প্রতিরোধ সংগ্রামের প্রতি অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা দিয়ে যেতে অনুরোধ করেন।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ