spot_img

এবার ভিসা কার্যক্রম স্থগিত করল দিল্লির বাংলাদেশ হাইকমিশন

নিরাপত্তার কারণে ভারতের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে।

সোমবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গত শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র সদস্যরা বিক্ষোভ করে।

তারা সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয়া হয়।

এই ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনারের পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে- গতকাল রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এমনটা জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার পর এই সর্ম্পকে উত্তেজনা আরও বাড়ে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ