spot_img
spot_img

ইউক্রেন পশ্চিমাদের দেয়া অস্ত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মজুত করছে : রাশিয়া

পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র দেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে ইউক্রেন মজুত করছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

সোমবার (২৩ জানুয়ারি) রুশ গোয়েন্দা সংস্থা এসভিআর এই অভিযোগ করেছে। তবে রাশিয়ার এই দাবির সত্যতাও যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে এসভিআর বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হাইমার্স রকেট লঞ্চার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আর্টিলারি গোলাবারুদ ইউক্রেনের উত্তর-পশ্চিমের রিভনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মজুত করা হয়েছে।

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে এমন অঞ্চলে পশ্চিমাদের দেওয়া অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ করছে। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে রিভনে বিদ্যুৎকেন্দ্রে পশ্চিমাদের অস্ত্রের একটি চালান পৌঁছায় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সূত্র: আনাদোলু, এনডিটিভি।
spot_img
spot_img
spot_img

সর্বশেষ