spot_img
spot_img

আওয়ামী লীগ ছাড়া সকল সরকারই নিজেদের আখের গোছায়: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ১৯৬২ সালে চট্টগ্রামে একটি মেরিন একাডেমী প্রতিষ্ঠত হয়েছিল। বঙ্গবন্ধু যখন ৬ দফা ঘোষণা করলেন তখন পাকিস্তানী শাসকগোষ্ঠী চট্টগ্রাম থেকে এটি প্রত্যাহার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। ১৯৭২ সালে বঙ্গবন্ধু এটি আবার চট্টগ্রামে প্রতিষ্ঠা করেন।

আগে মেরিন সেক্টরে শিক্ষার কোনো কার্যক্রম ছিল না, আমরা এভাবেই বঞ্চিত হয়েছি। যদি বাংলাদেশ না হতো, তাহলে তো চট্টগ্রামে মেরিন একাডেমী হতোই না। একমাত্র আওয়ামী লীগ সরকারই বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠায় সচেতন। অন্য সরকারগুলো নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিল।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের পীরগঞ্জে মেরিন একাডেমী প্রকল্প বাস্তবায়ন ও অগ্রগতি পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সমানভাবে দেখেন। এজন্যই সারাদেশে একযোগে সমভাবে উন্নয়ন হচ্ছে। আগামী ১০০ বছরেও এরকম একজন প্রধানমন্ত্রী পাওয়া যাবে না। তিনি বাংলাদেশের প্রতিটি উপজেলা সরেজমিন দেখেছেন বলেই ওইসব উপজেলায় যা প্রয়োজন সেভাবেই উন্নয়ন হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ