spot_img
spot_img

২৫ ফেব্রুয়ারি জামিয়াতু ইবরাহীমের মাহফিল: প্রধান অতিথি আল্লামা বাবুনগরী

রাজধানীর সাইনবোর্ডস্থ জামিয়াতু ইবরাহীম মাদরাসার মাহফিলে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা বাবুনগরী সহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।

আগামী বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) জামিয়াতু ইবরাহীমের (খানকায়ে মাহমূদিয়া) ইসলাহী জোড়ে তিনি উপস্থিত থাকবেন।

জামিয়াতু ইবরাহীম মাহমূদনগর মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও ফক্বীহুল উম্মাহ মুফতী মাহমুদ হাসান গাঙ্গুহী (রাহ.) এর খলীফা মুফতী শফীকুল ইসলামের সভাপতিত্বে এতে আরো উপস্থিত থাকবেন, মসজিদুল আকবর কমপ্লেক্সের পরিচালক মুফতী দিলাওয়ার হুসাইন, উজানীর পীর মাওলানা আশেকে এলাহী, জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুমের শাইখুল হাদীস মাওলানা ইমরান মাজহারী,

বেফাক মহাসচিব ও জামিয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার শাইখুল হাদীস মাওলানা মামুনুল হক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ