আফগানিস্তানের কুন্দুজ শহরের কাছে একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৩ জন শহীদ হয়েছেন।
শুক্রবার (২২ এপ্রিল) বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন আরও অনেকে।
আফগান সরকারের তথ্য উপমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেন, কুন্দুজের “ইমাম শাহিব” জেলায় একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। এতে শিশুসহ ৩৩ জন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। এ ছাড়া বিস্ফোরণে আরও ৪৩ জন আহত হয়েছেন।’
হামলার পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে একাধিক বিস্ফোরণের দায় স্বীকার করেছে দায়েশ।











