spot_img
spot_img

২০ হাজার বন্যার্তদের জন্য ত্রাণ পাঠিয়েছে আসসুন্নাহ ফাউন্ডেশন

সিলেট, নেত্রকোনা ও সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ৭০০ মেট্রিক টন ত্রাণ বিতরণের ঘোষণা দিয়েছে আসসুন্নাহ ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জুন) ২০ হাজার বন্যার্ত পরিবারের জন্য ১০০ টন ত্রাণ পাঠিয়েছে আসসুন্নাহ ফাউন্ডেশন। ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামসুস সালেকিন, পি এস সি কমান্ডেন্ট-এর হাতে।

বৃহস্পতিবার (২৩ জুন) আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ তার ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, ইতোমধ্যে সুনামগঞ্জে ১ টন ত্রাণ সামগ্রী পৌঁছে গেছে। সেগুলো জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় প্রত্যন্ত এলাকায় “আসসুন্নাহ ফাউন্ডেশন” টিম বিতরণ শুরু করবে।

অপরদিকে আজ থেকে কুঁড়িগ্রাম, নেত্রকোণা ও বগুড়ার সারিয়াকান্দিতে আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হবে বলেও জানান শায়েখ আহমদুল্লাহ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ