spot_img
spot_img

ইরানি হামলা ‘ভ্রাতৃপ্রতিম কাতারের বিরুদ্ধে নয়’

কাতারে অবস্থিত আমেরিকার উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা আবাসিক এলাকা এড়িয়ে চালানো হয়েছে বলে জানায় তেহরান।

সোমবার (২৩ জুন) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, আল উদেইদ বিমান ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলাটি কাতারের কোনো আবাসিক এলাকা বা সাধারণ নাগরিকের জন্য হুমকি নয়।

বিবৃতিতে বলা হয়, “এই পদক্ষেপ ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র কাতার কিংবা তার মহৎ জনগণের জন্য কোনো ধরনের হুমকি নয়। ইসলামি প্রজাতন্ত্র ইরান কাতারের সঙ্গে বিদ্যমান উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে এবং এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অন্যদিকে কাতার সরকার এই হামলাকে তাদের সার্বভৌমত্বের একটি সরাসরি লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে এবং কঠোর ভাষায় এর নিন্দা জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ