spot_img
spot_img

আফগানিস্তানে আকস্মিক বন্যা; ১২ জনের মৃত্যু

আফগানিস্তানের মধ্যাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ৪০ জন।

রোববার (২৩ জুলাই) এক বিবৃতিতে আফগানিস্তানের তথ্যমন্ত্রী জাবিহউল্লাহ মুজাহিদ এই তথ্য জানান।

জাবিহউল্লাহ মুজাহিদ বলেন, মেইদন ওয়ারদাক প্রদেশের দুর্যোগকবলিত জালরেজ জেলায় জরুরি ত্রাণ পাঠানো হচ্ছে।

তিনি বলেন, অত্যন্ত দুঃখের সাথে বলছি, খবর পেয়েছি যে আমাদের ১২ জন শহীদ হয়েছেন এবং আরো ৪০ জন নিখোঁজ রয়েছেন’। এতে ‘কিছু আর্থিক ক্ষতিও হয়েছে।

আফগানিস্তান এশিয়ান বর্ষা মৌসুমের পদচিহ্নের পশ্চিম প্রাান্তে অবস্থিত, তবে ভারী বৃষ্টিপাতের কারণে প্রয়াই দেশটিতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়।

সূত্র : আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ