শাপলা চত্বর ও জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে বাংলাদেশ খেলাফত আন্দোলন (একাংশ)-এর আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৩ জুলাই) ময়মনসিংহ মুসলিম ইনিস্টিউট হলে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
দলের ময়মনসিংহ জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদুল্লাহ ফারুকির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খেলাফত আন্দোলন (একাংশ)-এর মহাসচিব মুফতী ফখরুল ইসলাম।
তিনি বলেন, শাপলা চত্বর ও জুলাই আগস্টের শহীদদের বিচার না করে নির্বাচন দিলে শহীদদের রক্তের সাথে সরাসরি বিশ্বাস ঘাতকতা করা হবে। বিপ্লবের সুফল ভেস্তে যাবে।
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে মুফতী ফখরুল বলেন, নিহত ছাত্রদের লাশ নিয়ে অপরানীতি বন্ধ করুন। পরিবারের নিকট তাদের সন্তানের লাশ হস্তান্তর করুন। বিমান প্রশিক্ষণের জন্য জনবসতি হীন এলাকা নির্বাচন করুন।
প্রয়োজনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে জনগনের নিরাপত্তার সার্থে ঢাকার বাহিরে অন্য কোনো জনবসতিহীন এলাকায় নিয়ে যাওয়ার দাবি জানান তিনি।
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী এনায়েতুল্লাহ হাফেজ্জী বলেন, শাপলা চত্বরের শহীদদের রক্তের বিনিময়ে জুলাই-আগস্টের এ স্বাধীনতা অর্জিত হয়েছে। জালিম ঘাতকদের বিচার না হলে শহীদদের রক্তের সাথে প্রতারনা করা হবে। দেশের মানুষও সরকারকে ক্ষমা করবে না।
দলের ময়মনসিংহ জেলা সাধারন সম্পাদক মুফতী হাবীবুল্লাহর সঞ্চালয় এতে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমীর ও ময়মনসিংহ মহানগর আমীর মাওলানা নুরুজ্জামান ফারুক, খেলাফত যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসা, বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর আমীর মুফতী আব্দুস সালাম, জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর সাংধারন সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ওলামা বিভাগ সভাপতি মাওলানা সোলাইমান আহসান, খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর সাধারন সম্পাদক মুফতি যোবায়ের, খেলাফত আন্দোলন ময়মনসিংহ মহানগর সাধারন সম্পাদক মাওলানা ইসমাইল ইবরাহীম, নায়েবে আমীর ড.আহসানুল্লাহ, ইঞ্জিয়ার এনামুল হক, মুফতী সানাউল্লাহ প্রমুখ।











