spot_img
spot_img

ইসরাইলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে : ইসলামী জিহাদ আন্দোলন

ইসলামি জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের কমান্ডার আহমাদ আল-মোজাল্লা বলেছেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন দখলদার ইসরাইলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে এবং টিকে থাকার প্রয়োজনে ফিলিস্তিনি জনগণ সংগ্রামের পথ বেছে নিয়েছে।

সোমবার (২২ আগস্ট) তিনি এসব কথা বলেন।

আহমাদ আল-মোজাল্লা বলেন, ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরাইলকে উল্লেখযোগ্যভাবে আঘাত করেছে এবং দেখিয়ে দিয়েছে যে, প্রতিরোধ আন্দোলনকে পরাজিত করা যাবে না।

আহমাদ আল-মোজাল্লা আরও বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলের দমন-পীড়ন মোকাবেলা করতে হলে জাতীয় ঐক্য ও সংহতি রক্ষা অত্যন্ত জরুরি।

গত ৫ আগস্ট ইসরাইল গাজার ওপর নতুন করে আগ্রাসন চালায় এবং বিমান হামলার মাধ্যমে ইসলামি জিহাদ আন্দোলনের অন্যতম শীর্ষ কমান্ডার তাইসির আল-জাবারিসহ প্রায় ৫০ জন ফিলিস্তিনিকে শহীদ করে। জবাবে জিহাদ আন্দোলন ইসরাইলকে লক্ষ্য করে শত শত রকেট ছোঁড়ে। এতে ইসরাইল দ্রুতই পিছু হটতে বাধ্য হয়। এবারের যুদ্ধের সময় ইসরাইলের ৫৮টি জনবসতি জিহাদ আন্দোলনের রকেট হামলার শিকার হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ