spot_img
spot_img

আফগানিস্তানে বন্যায় ২০ জনের মৃত্যু, আহত ৩৫

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পূর্বাঞ্চলের লোগার প্রদেশে ভারি বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় গত ৪৮ ঘণ্টায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ আগস্ট) আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মুহাম্মাদ নাসিম হাক্কানি বলেন, বন্যায় লোগার প্রদেশে ২০ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও ৩৫ জন।

ভারি বৃষ্টিতে কয়েক হাজার বাড়ি ধ্বংস এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটি চলতি বছর একটার পর একটা প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে। তীব্র খরার মধ্যে জুনে বড় ধরনের এক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে যারা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ