রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল করেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে মিরপুর ১০ নম্বর আল-হেলাল হাসপাতালের সামনে থেকে একটি মিছিল বের করেন তারা।
মিছিলটি শেওড়াপাড়া পর্যন্ত গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা তারিকুল আলম তেনজিং, ফারুক, মামুন, আসাদ, আনোয়ার, শামিম, রিপন, মহসিন, আফজাল ও সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।










