spot_img

পরিবহনে হাফ ভাড়া শিক্ষার্থীদের অধিকার: ছাত্রলীগ

পরিবহনে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, আমরা শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে একমত। একইসঙ্গে বলতে চাই তাদের এই দাবি সঠিক ও যৌক্তিক। পরিবহনে হাফ ভাড়া শিক্ষার্থীদের দাবি নয় শুধু। এটা তাদের অধিকারও।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জয় বলেন, শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি পরিবহন সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে মেনে নিতে হবে এবং এটা বাস্তবায়নেও তাদেরকে ভূমিকা রাখতে হবে।

একই অনুষ্ঠানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, ছাত্রলীগ সবসময়ই শিক্ষার্থীদের দাবির পক্ষে ছিলো। পরিবহনে হাফ ভাড়ার দাবির সঙ্গেও ছাত্রলীগ একইভাবে সহমত পোষণ করে। আমরা মনে করি শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি মানতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি মানার কথাটা যেভাবে যুক্তিযুক্ত। একইভাবে আন্দোলনের নামে যেনো কোন সহিংসতা সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এজন্য ছাত্রলীগের নেতাকর্মীদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ