spot_img

এবার আাদালতে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে মামলা দায়ের করেছেন বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার। মাামলা নম্বর সিআর ৭৭২/২০২১।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে তিনি এ মামলা দায়ের করেন।

সূত্রে জানা যায়, রাজবাড়ীর আমলী আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেনের আদালতে এ মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী বছরের ১৩ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন।

মামলার আবেদনে উল্লেখ করা হয়, আসামি একজন মুখোশধারী আওয়ামী লীগের সাবেক নেতা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে বঙ্গবন্ধু সম্পর্কে প্রপাগাণ্ডা চালিয়ে ইতিহাস বিকৃত করেছেন। এছাড়া শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছাড়িয়েছেন। এসব বিষয় উল্লেখ করে ৫০৪ ও ৫০৫ ধারায় মামলার আবদেন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ