ঠাকুরগাঁওয়ে রহিমানপুর ইউনিয়নের মৌহুভাসি গ্রামে ২০টি দেশীয় অস্ত্রসহ (রামদা) এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক ওই ছাত্রলীগ নেতার নাম সবুর (২৮)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
বুধবার (২২ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়।
সূত্রে জানা যায়, অস্ত্রের বস্তাসহ দেখতে পেয়ে সবুরকে আটক করে এলাকাবাসী। পরে তাকে মারধোর শুরু করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। তবে হাসপাতালের বেডে শুয়েই নিজেকে নির্দোষ দাবি করেন ওই ছাত্রলীগ নেতা।
তার দাবি, আলামিন নামে নৌকার এক প্রার্থীর বদনাম করার উদ্দেশ্যে আমাকে ফাঁসিয়েছে।











