ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ৭ জন আর ঢাকার বাইরে ১৭ জন নতুন রোগী পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বর্তমানে সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১১৩ জন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৯ জন। ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৪৪ জন।









