spot_img
spot_img

ভাষা শহীদদের স্মরণে সিলেটের বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তে আলোচনা সভা সম্পন্ন

ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ফেব্রুয়ারি) বিকালে বিয়ানীবাজারস্থ একটি পার্টি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মুহাঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি জাহিদ আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলার সাংগঠনিক সম্পাদক সাবেক সভাপতি মারুফুল হাসান, বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি জাহিদ হাসান,সহ সাধারণ সম্পাদক হাঃ আরশাদ জাফরি,বিয়ানীবাজার পৌরসভা ছাত্র জমিয়তের সেক্রেটারি আসাদুজ্জামান প্রমূখ।

সভায় বক্তারা মাতৃভাষার গুরুত্ব ও সাহিত্য চর্চার প্রতি গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, বাংলাভাষার সম্মান রক্ষার জন্য বাংলার ধামাল ছেলেরা নিজের জীবন উৎসর্গ করেছে। এই ভাষার সঠিক ব্যবহার ও বিশুদ্ধ চর্চা করে বিশ্বের বুকে বাংলাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সুদূরপ্রসারী চিন্তার বহিঃপ্রকাশ করার প্রতিও আহ্বান জানান। এ সময় বক্তারা বিদেশি ভাষার ভিড়ে বাংলাভাষা যেন হারিয়ে না যায় তার প্রতি গুরুত্ব আরোপ করেন।

সভায় বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সদ্য সাবেক সফল সভাপতি মারুফুল হাসানকে বিশেষ সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। সভাশেষে বিয়ানীবাজার কলেজ ছাত্র জমিয়তের নেতৃবৃন্দের সাথে বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ