spot_img
spot_img

এবার গণভবনে হচ্ছে না ইফতার পার্টি

এই রমজানে গণভবনে ইফতার পার্টি আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের ব্যয় সংকোচনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সংবাদমাধ্যমকে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান জাহিদ তুষার এ তথ্য জানান।

তিনি জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে সাশ্রয়ের নীতি অবলম্বন করেছেন, তারই অংশ হিসেবে তিনি এবার কোনো ধরনের ইফতার পার্টি করবেন না।

জাহিদ তুষার জানান, আনুষ্ঠানিক আয়োজন না রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত ইফতারও সাদামাটা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যক্তিগত ইফতারেও তিনি কৃচ্ছতাসাধন করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ