spot_img
spot_img

ইরানের বিরুদ্ধে পুনরায় হামলার প্রস্তুতি ইসরাইলের; ট্রাম্পের সংকেতের অপেক্ষায়

ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করতে প্রস্তুত ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করার জন্য তারা আমেরিকার সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক ভিডিও বিবৃতিতে কাটজ এসব কথা বলেন।,

তিনি বলেন, ইসরাইলি সেনাবাহিনী (কথিত) প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক উভয় দিক থেকেই প্রস্তুত এবং লক্ষ্যবস্তুগুলো চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আমেরিকার সবুজ সংকেতের অপেক্ষায় আছি, প্রথমত আলী খামেনির নেতৃত্বাধীন শাসনব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য, এবং পাশাপাশি ইরানকে অন্ধকার যুগ ও পাথর যুগে ফিরিয়ে নিতে তাদের গুরুত্বপূর্ণ জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংসের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক কাঠামো ভেঙে ফেলার জন্য।

কাটজ দাবি করেন, এবার যখন হামলা পুনরায় শুরু হবে, তা ভিন্ন ও আরও প্রাণঘাতী হবে এবং সবচেয়ে সংবেদনশীল স্থানে বিধ্বংসী আঘাত হানা হবে। ইতোমধ্যে ইরান যে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে, তার পরবর্তী ধাপ হবে নতুন আক্রমণের ফল, যা তাদের ভিত্তি কাঁপিয়ে দেবে।

সূত্র: আল আরাবিয়া

spot_img
spot_img
spot_img

সর্বশেষ