spot_img
spot_img

ইরানের হামলার পর নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল: কাতার

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

সোমবার (২৩ জুন) প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলে “গুজবে কান না দেওয়া এবং ভুল বা অনির্ভরযোগ্য তথ্য প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশবাসীকে আহ্বান জানায় “যেসব তথ্য সরকারিভাবে প্রকাশিত হয়নি, সেগুলো শেয়ার করা বা পুনরায় পোস্ট করা থেকে বিরত থাকুন।”

বিবৃতিতে সরকার প্রতিশ্রুতি দেয় যে, “দেশের নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনজীবনের স্বাভাবিকতা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”

spot_img
spot_img
spot_img

সর্বশেষ