spot_img
spot_img

গাজীপুরে এসি বিস্ফোরণে দেহ ছিন্নভিন্ন, নিহত ২

গাজীপুর সদর উপজেলায় এলিগ্যান্ট গ্রুপের ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেডে এসির কম্প্রেসার বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন।

আজ রোববার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ওই কারখানার জেনারেটর কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

গাজীপুর সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম আজিজুল হক জানান, নিহতরা এসি মেরামতের কাজ করছিলেন। এ সময় আকস্মিক কম্প্রেসার বিস্ফোরণে তাদের দেহের আংশিক ছিন্নভিন্ন হয়ে যায়। পরে ঘটনাস্থলেই মারা যান তারা। এ ঘটনায় কেউ আহত হননি। তাদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরিত এসিটি ‘ক্যারিয়ার’ কোম্পানির, যা পাঁচ টন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ