spot_img
spot_img

পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৯১৪৫৭ হাজী

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৯১ হাজার ৪৫৭ জন হাজী। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১১৪ জন বাংলাদেশি মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বশেষ শনিবার (২২ জুলাই) মারা গেছেন ২ জন। ২৩ জুলাই কোন হাজী মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

সোমবার (২৪ জুলাই) রাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

বুলেটিনে জানানো হয়, সোমবার রাত ১২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২৪২টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১১১টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৯১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪০টি।

এদিকে, এবার হজে গিয়ে এখন পর্যন্ত ১১৪ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৮৯ ও নারী ২৫ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় ৯৪, মদিনায় ৭, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় একজন মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী, সেখানেই তাদের দাফন করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ