বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিমান দুর্ঘটনাকে পুঁজি করে স্বৈরাচারের দোসররা বিশৃঙ্খলার পাঁয়তারা করছে: সালাহউদ্দিন টুকু

উত্তরার বিমান দুর্ঘটনাকে পুঁজি করে স্বৈরাচারের দোসররা বিশৃঙ্খলার পাঁয়তারা করছে বলে সতর্ক করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় দেশের মানুষ সকলেই যখন শোকাহত। তখন একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের দোসররা এটাকে পুঁজি করে বিশৃঙ্খলার পাঁয়তারা করেছে।

বুধবার (২৩ জুলাই) বিকালে টাঙ্গাইল শহরের মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশে এই মুহূর্তে দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাইরে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তার নির্দেশে বিএনপি ও এর শুভ সংগঠনের নেতাকর্মীরা বিমান দুর্ঘটনার পর উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। স্কুলে বিমান দুর্ঘটনার পর অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দুর্বলতা ফুটে উঠেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদের আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, ভিপি নুরুল ইসলাম প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ