spot_img
spot_img

বিধ্বস্তে অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় এসেছে চীনের একটি বিশেষ মেডিকেল টিম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহত অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় এসেছে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দি‌কে চীনের মেডিকেল টিম ঢাকায় পৌঁ‌ছে‌ছে। ঢাকার চীনা দূতাবাস এক ক্ষু‌দে বার্তায় এ তথ্য জানায়।

চীনা দূতাবাস জানায়, চীনা মে‌ডি‌কেল টিম ঢাকায় পৌঁছা‌লে তা‌দের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক।

চীনা দূতাবাসের তথ‌্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ চীনা মে‌ডি‌কেল টি‌মের ঢাকায় পৌঁছা‌নোর কথা ছিল। ত‌বে প্রতি‌নি‌ধি দ‌লের ফ্লাই‌টি বিলম্ব হওয়ায় তা‌রা
নির্ধারিত সম‌য়ের ক‌য়েক ঘণ্টা পর ঢাকায় পৌঁছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ