রাজধানীর বিজয়নগরের হোটেল ৭১ এর পেছনের একটি ভবনে ৬টা ৩৮ মিনিটের দিকে আগুন লেগেছে। এই মহুর্তে ভবনটির উপর থেকে প্রচুর পরিমাণে কালো ধোয়া উড়তে দেখা যাচ্ছে।
বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক অগ্নিকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট কাজ করছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি।











