spot_img
spot_img

চট্টগ্রামের ভাটিয়ারিতে ট্রেনের বগি লাইনচ্যুত

ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার পর রেলওয়ের ট্রাফিক বিভাগ এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করেছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিভাগীয় রেলওয়ে নিয়ন্ত্রক দিবাকর বড়ুয়া গণমাধ্যমকে বলেন, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৯টার দিকে লাইনচ্যুত হয়। পরে আমরা ট্রেন চলাচল স্বাভাবিক করি। স্টেশন ক্রস করার সময় অতিরিক্ত লাইনে থাকা অবস্থায় একটি বগি লাইনচ্যুত হয়েছে। আরেকটি লাইন সচল আছে।

অতিরিক্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ