spot_img
spot_img

বাবা-মায়ের সামনেই ট্রেনে উঠার সময় পিছলে পড়ে নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র

হাসানুজ্জামানের বন্ধু ও প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, তারা কমিউটার ট্রেনে একসঙ্গে ঈশ্বরদী থেকে রাজশাহীতে যাচ্ছিলেন। ট্রেনটি আবদুলপুর রেলজংশনের প্ল্যাটফর্মে দাঁড়ালে ইমতিয়াজ পুরি খাওয়ার জন্য ট্রেন থেকে নামেন। পুরি খাওয়ার সময় ট্রেনটি ছেড়ে দিলে দৌড়ে ট্রেনের হাতল ধরে ওঠার চেষ্টা করেন। তবে এ সময় হাত পিছলে যাওয়ায় আরিফুল ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার পর লোকজন তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল পৌনে আটটার দিকে আবদুলপুর রেলজংশনে এ দুর্ঘটনা ঘটে।

আরিফুল বলেন, দুর্ঘটনার সময় ইমতিয়াজের মা-বাবা ট্রেনের ভেতরে বসে ছিলেন। ঘটনার পর তারা হতভম্ব হয়ে যান। এর পর থেকে তারা কারও সাথে কোনো কথা বলছেন না।

আবদুলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার জিয়াউল আলম বলেন, রেলওয়ে থানাকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এসে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ